ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাজেট ২৭ বিলিয়ন ডলার, সৌদি আরব পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা ইসরাইলের

  • আপডেট সময় : ১২:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইল সৌদি আরব পর্যন্ত বিস্তৃত একটি রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে। এজন্য বাজেট ধরা হয়েছে ১০০ বিলিয়ন শেকেল (২৭ বিলিয়ন মার্কিন ডলার)। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার এ কথা ঘোষণা করেন।

সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখতে গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের রিয়াদ সফরের প্রেক্ষাপটে এই ঘোষণা দিলেন নেতানিয়াহু।

ইসরাইলি মন্ত্রিসভার সপ্তাহিক সভার সূচনাতে নেতানিয়াহু সাংবিধানিক সঙ্কটের বিষয়টি সরিয়ে রেখে সৌদি আরবের সাথে সম্পর্কে বিষয়টি তুলে ধরেন। উল্লেখ্য, সাত মাস ধরে ইসরাইলে সাংবিধানিক সঙ্কট দেশটির অর্থনীতিকে বেশ কঠিন করে তুলছে। তাছাড়া তার পাশ্চাত্য মিত্ররাও তার ওপর ক্ষুব্ধ হয়ে পড়ছে।

তিনি প্রস্তাবিত রেললাইন প্রসঙ্গে বলেন, ‘ওয়ান ইসরাইল প্রজেক্ট’টি দেশের ব্যবসা ও সরকারি কেন্দ্রগুলোর মধ্যকার যাতায়াতের সময় দুই ঘণ্টা বা তার চেয়েও বেশি কমিয়ে আনবে।

তিনি বলেন, ভবিষ্যতে আমরা ইলিয়াত থেকে আমাদের ভূমধ্যসাগরীয় এলাকায় ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহন করতে পারব। আমরা ইসরাইলকে ট্রেনের মাধ্যমে সৌদি আরব এবং আরব উপদ্বীপের সাথে যুক্ত করতে পারব।

তিনি বলেন, এর জন্য আমরা কাজ করছি।
সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাজেট ২৭ বিলিয়ন ডলার, সৌদি আরব পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা ইসরাইলের

আপডেট সময় : ১২:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩