ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বাড্ডায় আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ গুরুতর আহত তানজিলা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা যায়।

এর আগে শুক্রবার মধ্য রাতে আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি বাসার নীচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আগুনে দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ জানান, দগ্ধ তোফাজ্জল দিনমজুরের কাজ করেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আফতাবনগর থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে, আজ রোববার বিকেলে ৭০২ দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা নামে এক শিশু মারা যায়। তার শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় চারজন ভর্তি রয়েছেন। শিশুটির বাবা মোহাম্মদ তোফাজ্জলের ৮০ শতাংশ, শিশুর মা মানসুরা ৬৭ শতাংশ, শিশুর বোন মিথিলা ৬০ শতাংশ ও আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫