ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

  • আপডেট সময় : ১১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ।

সভাপতি পদে তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর মাধ্যমে টানা ১৬ বছরের সভাপতির দায়িত্বে থাকা কাজী মো: সালাউদ্দিন যুগের অবসান হলো। এবারের ভোটে অংশ নেননি সালাউদ্দিন। গত মাসে নির্বাচন না করার ঘোষনা দিয়েছিলেন সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তী এই ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। সকাল ১০টায় শুরু হওয়া কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ।

নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বনন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

আপডেট সময় : ১১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪