ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

বায়তুল মোকাররমে সংঘর্ষে আহত শতাধিক

  • আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ ও হেফাজত কর্মীসহ এক শ’রও বেশি মানুষ আহত হয়েছেন। আহত ৫৫ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জুমার নামাজের পর হেফাজতের নেতাকর্মীরা মোদিবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ হেফাজতের কর্মীদের বের করে দিতে মসজিদের উত্তর গেট ফাঁকা করে দেয়। তবে দক্ষিণ গেট থেকে যুবলীগ কর্মীরা ওই দিকে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের ওপর হামলা করে।

ওই সময় মসজিদের মধ্যে অনেক সাধারণ মুসল্লিও আটকা পড়েন। তারা সংঘর্ষের কারণে বের হতে পারেননি। লাঠি ও গুলির আঘাতে আহতদের মসজিদের ফ্লোরে শুইয়ে রাখা হয়।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামীর নেতাকর্মী ও আওয়ামী লীগ কর্মীরা। প্রায় দুই ঘণ্টা যাবৎ এ সংঘর্ষ চলে। এ সময় পুলিশ থেমে থেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল মারে। এ সময় হেফাজত কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া দিলে আওয়ামী লীগ কর্মীরা দৌড়ে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা একত্রে হেফাজত কর্মীদের ধাওয়া দিয়ে বায়তুল মোকাররম মসজিদে ঢুকে যায়। কিছুক্ষণ পর হেফাজত কর্মীরা আবার আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া দিলে আওয়ামী লীগ কর্মীরা পিছু হটে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়তুল মোকাররমে সংঘর্ষে আহত শতাধিক

আপডেট সময় : ০৬:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১