ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না : মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপি’র নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না, বিএনপি আসলে  কি চায় তারা নিজেরাই জানে না বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শণ কালে একথা বলেন।

এসময় তিনি আরো বলেন বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই,আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোন সম্পর্ক নেই।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫ টি পয়েন্টে ১৫ টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশ পথ গুলো দখল মুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত ৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম।

এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না : মুন্সীগঞ্জে ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭