সংবাদ শিরোনাম ::
বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০১:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 80
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ (মঙ্গলবার) ভোর ৫টা ১৪ মিনিটে কলমিলতা বাজারে দোতলা একটি মার্কেটের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বিডিসংবাদ/এএইচএস

























