ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু

  • আপডেট সময় : ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ নিবাসী পিতার মরদেহ দেখতে পেলেন বেনাপোলবাসী কন্যা।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন। তার মেয়ে মিতু মণ্ডলের (৩৮) শ্বশুর বাড়ি বাংলাদেশের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ি গ্রামে। মিতু এই গ্রামের বাবলু মণ্ডলের স্ত্রী।

বাবাকে শেষবারের মতো দেখতে মিতুর পরিবার আবেদন করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কাছে। তারই সূত্র ধরে আজ বুধবার বেলা আড়াইটার সময় বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ দেখানো হয় তার মেয়ে ও স্বজনদের।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দুপুরে বেনাপোল সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো দেখেন বাংলাদেশে থাকা তার স্বজনরা।

এরপর জব্বার মণ্ডলের মরদেহ দাফনের জন্য আবার ভারতে নিয়ে যাওয়া হয়। তার বাংলাদেশি স্বজনরাও তাদের নিজ বাড়িতে ফিরে আসেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু

আপডেট সময় : ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫