ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

  • আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সি -এর ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুর রহমান খান (পরিচিতি নম্বর-৭৬৮)-এর ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে তাকে বিশ্বব্যাংকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তার নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

বিশ্বব্যাংকের পরিচালনা কাঠামোয় বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত কনস্টিটিউয়েন্সি-এর প্রতিনিধিত্ব করেন নির্বাহী পরিচালকরা। সংশ্লিষ্ট দেশের নীতি, অর্থনৈতিক স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে এসব প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ যে কনস্টিটিউয়েন্সি-এর অন্তর্ভুক্ত, সেখানে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খানের নিয়োগের ফলে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে তার দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন দায়িত্বে তিনি বিশ্বব্যাংকের ঋণ, উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন।

পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশ্বব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনে ভূমিকা রাখবেন।

প্রজ্ঞাপনে নির্ধারিত শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে আবদুর রহমান অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।

তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে তিন বছর।

২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান।

এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন। চলতি বছরের ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আপডেট সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬