ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে শ্রীলঙ্কার আশিরি হেলথ ও ঢাকার মেডিএইডারের চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 65
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আশিরি হেলথ গ্রুপ’ এবং ঢাকার আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘মেডিএইডার’। সম্প্রতি বাংলাদেশে আশিরি হেলথ গ্রুপের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মি. কেভিন চ্যাংয়ের সফরের সময় এই অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন হয়।

জানা গেছে, ঢাকা সফরকালে মি. কেভিন চ্যাং মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বাংলাদেশে মেডিএইডারের সাথে যৌথভাবে পথ চলতে আগ্রহী হয়েই আশিরি হেলথ এই চুক্তিটি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর শেষে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম বলেন, “বাংলাদেশের রোগীদের জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য”। এই লক্ষ্য বাস্তবায়নে আশিরি হেলথ পাশে থেকে দুই দেশের চিকিৎসা ক্ষেত্রে আধুনিক সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মেডিএইডারের চেয়ারম্যান শেখ শায়ের হাসান এবং আশিরি হেলথের হেড অব বিজনেস মি. ভাটিয়া জয়াশিংহে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতে শ্রীলঙ্কার আশিরি হেলথ ও ঢাকার মেডিএইডারের চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৯:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬