ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বিশ্বের ৭টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • / 191

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর বার্নি গ্লোভার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি অব সুরাবায়া (ইউবিএওয়াইএ)-তে ৯-১২ জুলাই, ২০১৮ অনুষ্ঠিত ১ম এইউএপি ও আইএইউপি যৌথ আন্তর্জাতিক সম্মেলন এবং ৩৩তম এইউএপি বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সম্মেলনে ‘এইউএপির গুণগত মান নিশ্চিতকরণে আদর্শ আন্তর্জাতিক সূচকও নিয়ামক নিরুপন’ শীর্ষক সভায় সভাপতিত্বও করেন তিনি।

এইউএপি সম্মেলনের তৃতীয় দিন ১১ জুলাই অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, ফিলিপাইন, আজারবাইজান ও ঘানার ৭টি বিশ্ববিদ্যায়ের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড. মো. সবুর খান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের ফলে এখন থেকে এসব প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সামার স্কুল প্রোগ্রাম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা সফর, দ্বৈত সনদ, ক্রেডিট স্থানান্তর, যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি ইত্যাদি  কর্মসূচি পরিচালিত হবে।

‘ডিজিটাল যুগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এইউএপি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষকরা তাদের নতুন নতুন উদ্ভাবনী জ্ঞান বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের ৭টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৩:৩০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮