ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

বেপরোয়া পুতিনকে যুক্তরাষ্ট্র ভয় পাবে না: বাইডেন

  • আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চার অধিকৃত অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ার পর সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পুতিনের বেপরোয়া হুমকিকে ভয় পাবে না যুক্তরাষ্ট্র।

পুতিন অধিকৃত চার অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ইঙ্গিতে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছেন। পুতিন আরও বলেছেন, ওই চার অঞ্চল চিরদিনের জন্য রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে।

ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার দখলে নেওয়াকে এই যুদ্ধের সবচেয়ে ভয়ংকর বিষয় বলে আখ্যা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ।
এক ভাষণে রাশিয়ার নেতা খেরসন, ঝাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ককে নিজেদের অঞ্চল বলে ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তার বিশ্বাস হুমকি ধামকি দিলেও পুতিন নিশ্চিতভাবেই তাদেরকে ভয় দেখাতে আসবেন না। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এতে ভয় পাবে না।’ এসময় বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মিত্ররা জোটভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটির নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে।’

বাইডেন আরও বলেছেন, ‘আমার মনে হয় প্রত্যেক ইঞ্চি বলতে আমি কী বোঝাতে চেয়েছি, পুতিন সে বিষয়ে ভুল বুঝবেন না।’

সূত্র: বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেপরোয়া পুতিনকে যুক্তরাষ্ট্র ভয় পাবে না: বাইডেন

আপডেট সময় : ১০:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২