ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতকে ১০২ রানেই আটকে দিলো বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে রাবেয়ার খানের ৩ উইকেটের বদৌলতে সফরকারী ভারতকে ১০২ রানে আটকে দিয়েছে বাংলাদেশের নারীরা। ভারতের এ সংগ্রহ এসেছে ৯ উইকেটে।

বৃহস্পতিবার মিরপুরের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। মাত্র ১২ রান করেই সুলতানা খাতুনের শিকার হন উদ্বোধনী জুটির স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দু’জনই। তিনে নামা জেমিমা রদ্রিগেজ তুলেন ২৮ রান আর চারে নামা অধিনায়ক হরমনপ্রিত কাউর করেন সর্বোচ্চ ৪০ রান। পাঁচে নামা ইয়াসিকা ভাট ১২ রান তুলতে পারলেও আর কেউ দুইয়ের অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন তুলে নেন হ্যাটট্রিক উইকেট। এছাড়া সুলতানা খাতুন ২, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন পেয়েছেন একটি করে উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশ করেছে ৬ ওভারে ২৮ রান। হারিয়েছে ২ উইকেট।

এর আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে ১০২ রানেই আটকে দিলো বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩