ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর যাত্রা শুরু আজ

  • আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসবে দেশটিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। পাশাপাশি নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলন করা হবে।

২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা থাকবে এই যুদ্ধজাহাজে। ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি ভারতীয় টাকা।

এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে। গত বছরের অগস্টে ‘সি ট্রায়াল’ শুরু করা হয়েছিল। প্রায় এক বছর ধরে এই ‘ট্রায়াল’ প্রক্রিয়া চলেছে। নৌবাহিনীর তরফে আগে জানানো হয়েছে যে পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে।

ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ‘আইএনএস বিক্রান্ত’। নব্বইয়ের দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে দেশে তৈরি করা হলো এই যুদ্ধজাহাজ।

বিক্রান্তের আগে ভারতের হাতে আগে একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ হিসাবে ছিল ‘আইএনএস বিক্রমাদিত্য’। ২০১৪ সালে রাশিয়া থেকে কেনা হয়েছিল ওই রণতরী। বিক্রান্ত হাতে পাওয়ার পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্সের মতো দেশের তালিকায় এক বন্ধনীতে ঢুকে পড়ল ভারত, যারা নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করেছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর যাত্রা শুরু আজ

আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২