ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ভারতে দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

  • আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি ট্রাক্টর ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পালি জেলার সুমিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ট্রাক্টরটি জয়সালমির জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল। সুমিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষে ছয়জন তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন।

টুইটে মোদি বলেন, ‘রাজস্থানের পালিতে দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেতনা রইলো। আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০

আপডেট সময় : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২