ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ভারতে পৃথক দুর্ঘটনায় ৩১ নিহত, আহত ২৭

  • আপডেট সময় : ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের পৃথক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৭ জন। এতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত।

শনিবার রাতে উত্তর প্রদেশের কানপুরে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শনিবার চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ৫০ জন পুণ্যার্থীকে নিয়ে একটি ট্রাকটার ফিরছিল। পথে উন্নাওয়ের ঘাটামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় এটি।

পুলিশ জানয়েছে, দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু ও মহিলা। এছাড়া গুরুতর আহত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কানপুরের পুলিশ সুপার টি এস সিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছিল পুলিশ। ফলে উদ্ধারকাজ শুরু হতে বিলম্ব হয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দু’লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বর্ষীয়ান মন্ত্রী রাকেশ সঞ্চন ও অজিত পাল।

এদিকে এ দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অপর এক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

জানা গেছে, কানপুরের আরহিন উড়ালপুরের কাছাকাছি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্থি করা হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পৃথক দুর্ঘটনায় ৩১ নিহত, আহত ২৭

আপডেট সময় : ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২