ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

  • আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের উত্তরাখণ্ডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছে। বরযাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত ২১ জন আহতকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতের পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে পাউরি গাড়োয়াল এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

হরিদ্বারের পুলিশ প্রধান জানান, লালধাং জেলা থেকে বরযাত্রীবাহী বাসটি রওনা দিয়েছিল। পরে যেটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে। সিমিডি গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অগভীর খাদে পড়ে যায়। এর ফলেই বাসে থাকা ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘গতকাল রাতে পাউরি গাড়োয়াল দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বিরোখাল এলাকার ধূমাকোটে ওই দুর্ঘটনা ঘটে। সারারাত অভিযান চালিয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী ২১ জন আহতকে উদ্ধার করছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২