সংবাদ শিরোনাম ::
ভৈরবে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০১:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / 168
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রাতে শহরের একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়। তিনি ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছিলেন। এরমধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকা বা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির কারো সাথে যোগাযোগ করেননি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাকে তার স্বজনরা করোনার উপসর্গ নিয়ে শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সরকারি আইসোলেশন সেন্টারে যেতে বলেন। কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে শহরের কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামের অপর একটি বেসরকারী হাসপাতালে নেয়। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।




















