ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

মঙ্গলবার নতুন গিলাফে আবৃত হবে কাবা শরিফ

  • আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী মঙ্গলবার (২৯ জিলহজ) নতুন গিলাফে আবৃত হবে পবিত্র কাবা শরীফ। ওইদিন এশার পর কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের ২০০ জন বিশেষ কর্মকর্তা এই বরকতময় কাজ সম্পাদন করবেন।

কাবা শরিফের গিলাফ মিশমিশে কালো বর্ণের হয়। রেশমের তৈরি এ গিলাফ স্থাপন করা হয় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের উপর। সোনার কারুকার্যখচিত এই গিলাফে কুরআনের আয়াত লেখা থাকে। সৌদি সরকার প্রতি বছর একই নমুনায় নতুন নতুন গিলাফ তৈরি করে।

হিজরি সাল ইসলামের গুরুত্বপূর্ণ এক অনুসঙ্গ। এর ভিত্তিতে গোটা বিশ্বের মুসলমানরা ধর্মীয় নানা আচার পালন করে থাকে। এরই একটি গুরুত্বপূর্ণ দিক হলো কাবা শরিফে নতুন গিলাফ প্রতিস্থাপন করা।

নতুন গিলাফ প্রতিস্থাপনের সময় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। ইসলামের পবিত্রতম স্থান হওয়ার কারণে অত্যন্ত যত্ন ও শ্রদ্ধার সাথে এই কাজ আঞ্জাম দেয়া হয়। তাতে কেবল মুসলিম ও আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তিদেরই সুযোগ দেয়া হয়।

কাবা শরিফের গিলাফ বানানোর জন্য বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ ১৯২৭ সালে প্রথম কারখানা স্থাপন করেন। এতে ২০০ জন শ্রমিককে নিয়োগ দেন, যারা রেশম বুননে অত্যন্ত দক্ষ।

গিলাফ তৈরিতে সিল্ক ব্যবহার করা হয়। সোনার ধাতুপট্টাবৃত থ্রেড কালো রঙ করার পর কালো সিল্কে বোনা হয়। এর সাথে ঐতিহ্যগত কুফি লিপিতে জুড়ে দেয়া হয় কুরআনের আয়াত।

সূত্র : দি ইসলামিক ইনফরমেশন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঙ্গলবার নতুন গিলাফে আবৃত হবে কাবা শরিফ

আপডেট সময় : ০৭:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩