ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে যুবককে গলাকেটে হত্যার ঘটনায়, আটক ২

  • আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নগরীর ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন, রনি ও সজল।

আজ রোববার দুপুর ২টায় নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার ভাড়া বাসা নিজ কক্ষ থেকে নিহতের মৃতদেহ উদ্ধারের পর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত রাজিব আহম্মেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম মৃত খাদিজা বেগম।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজিব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় একমাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। এখানে নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। এরপর আজ সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয়।

এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারী একটি দল। কলোনীর ভেতরে পারুল আক্তারের ৫ কক্ষের একটি বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন রাজিব আহম্মেদ।

পুলিশ বিছানায় রুবেলে রক্তাক্ত মরদেহ পায় এবং মাথার কাছে রয়েছে একটি মদের বোতল পায়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ পেয়েছি। কিছু তথ্যও পেয়েছি, সেই অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতোমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে যুবককে গলাকেটে হত্যার ঘটনায়, আটক ২

আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬