ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মরা তিমি কাটতেই মিলল ৫ লাখ ডলারের সম্পদ!

  • আপডেট সময় : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভালো নাম অ্যাম্বারগ্রিজ। চলতি কথায় তিমির বমি। হ্যাঁ, শুনতে যতই অদ্ভুত লাগুক, অতিকায় তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থের দাম আকাশছোঁয়া। এবার একসাথে সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলারের বমি মিলল এক তিমির পেটে! এতখানি ‘বহমান সোনা’র সন্ধান পেয়ে বিস্মিত সংশ্লিষ্ট মহল।

স্পেনের দ্বীপ লা পালামার তীরে আছড়ে পড়েছিল অতিকায় তিমিটির দেহ। তার শরীরে মিলল ৯.৫ কেজি তিমির বমি। যার বাজারচলতি মূল্য সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার। লা পালমা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তিমিটির মৃতদেহটি কেটে সন্ধান করছিলেন যদি সেখানে তিমির বমি পাওয়া যায়। কিন্তু তিমি চমকে দেখেন একসাথে বিপুল পরিমাণে অ্যাম্বারগ্রিজ রয়েছে প্রাণীটির শরীরে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তার।

কিন্তু ঠিক কী এই অ্যাম্বারগ্রিজ? কেনই বা তার এমন আকাশছোঁয়া দাম? আসলে তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও। এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। তাই সব মিলিয়েই বাজারে তুঙ্গে রয়েছে এর চাহিদা।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরা তিমি কাটতেই মিলল ৫ লাখ ডলারের সম্পদ!

আপডেট সময় : ১১:১৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩