ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১

  • আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে আরো এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম মাহিয়া তাসনিম (১৫)।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।

এর আগে একই দিন দুপুর ১টা ৫২ মিনিটের দিকে শরীরের ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহতাব রহমান (১৫)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, এ বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫১ জন ভর্তি রয়েছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রয়েছে। মৃত ৩১ জনের মধ্যে জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৩ জন, ঢাকা সিএমএইচে মারা গেছেন ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মারা গেছেন ১ জন।

এর আগে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ৩১

আপডেট সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫