ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী

  • আপডেট সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঝআকাশে হঠাৎ করে প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস বিমানে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি স্পর্শ, যাত্রীসংখ্যা বেড়ে গেছে একজন! ফ্লাইট সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। মায়ের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।

ঠিক কী হয়েছিল? টোকিওর নারিতা থেকে বিমানটি ১২ ঘণ্টার ফ্লাইটে দুবাই যাচ্ছিল। ওই সময়ই হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয় ওই অন্তঃসত্ত্বার। খবর পেয়ে বিমানের ক্রু সদস্যরা অবশ্য ঠান্ডা মাথাতেই পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বিমানের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই নারী। তবে এই ঘটনা সত্ত্বেও বিমান সময়মতোই বিমানবন্দরে পৌঁছেছে বলে উড়ান সংস্থা এমিরেটস জানিয়েছে সংবাদমাধ্যমকে।

সেই সাথে এও জানানো হয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। ফ্লাইট সংস্থার তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ‘দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। দুবাই পৌঁছনোর পর স্থানীয় মেডিক্যাল স্টাফরা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সব সময়ই আমাদের যাত্রী ও ক্রু সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায়।’

উল্লেখ্য, বিমানে অন্তঃসত্ত্বা অবস্থায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া নারীদের সাধারণত উঠতে দেয়া হয় না। তবুও মাঝ আকাশে এমন প্রসবের ঘটনা কিন্তু বিরল নয়। ফ্লাইট সংস্থা এমিরেটসের নিয়মই হলো, সাত মাস পর্যন্ত অন্তঃসত্ত্বাদের তারা বিমানে উঠতে দেয়, যদি না তার কোনো শারীরিক জটিলতা থাকে। গত মে মাসেই ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানে এমন এক ঘটনা ঘটে। বিমানে শৌচাগারেই প্রসব করেন এক নারী। ডেনভার থেকে কলোরাডো যাওয়ার বিমানে ঘটে সেই ঘটনা।
সূত্র : সিএনএন ও সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী

আপডেট সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩