ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়

মাদারীপুরে বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক পরিবার পেলো ঈদ সামগ্রী

  • আপডেট সময় : ০৯:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদারীপুরের পাঁচ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে ৪টায় মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।

এসময় সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান পলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, জেলা বিএনপির যুগ্মা আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, নজরুল ইসলাম লিটু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন, এবার ঈদ এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা তৃণমূলে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ঈদ সামগ্রী বিতরণে অল্প আয়ের মানুষের মুখে হাসি ফুটবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক পরিবার পেলো ঈদ সামগ্রী

আপডেট সময় : ০৯:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫