ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

মার্কিন অস্ত্র কোম্পানি রেইথন ও বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা দেবে চীন

  • আপডেট সময় : ১১:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকার দুই বৃহৎ অস্ত্র নির্মাণকারী কোম্পানি রেইথন ও বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে যে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে আসছে তাতে অবদান রাখার জন্য এই দুই বৃহৎ অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।

গতকাল শুক্রবার রাজধানী বেইজিংয়ে প্রেস ব্রিফিংয়ের সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র মাও নিং এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

তিনি বলেন, রেইথন টেকনোলজির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগোরি জে. হায়েস এবং বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর কোলবার্টের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

মার্কিন অস্ত্র নির্মাণকারী দুই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত আমেরিকা নতুন করে তাইওয়ানকে যে ১০০ কোটি ৬০ লাখ ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে।

গত বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে ‘তাইওয়ান পলিসি অ্যাক্ট’ নামে একটি বিল পাস হয়েছে। ওই বিলের আওতায় নতুন করে আমেরিকা তাইওয়ানকে এই অস্ত্র দেবে। এই বিল এখন মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হবে, তারপর প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। প্রেসিডেন্ট বিলে সই করলে তা আইনে পরিণত হবে।

অন্যদিকে, চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে এবং মার্কিন সরকারের এই অস্ত্র সরবরাহকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবেচনা করে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন অস্ত্র কোম্পানি রেইথন ও বোয়িংয়ের ওপর নিষেধাজ্ঞা দেবে চীন

আপডেট সময় : ১১:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২