ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে উ. কোরিয়া

  • আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর কোরিয়া মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে এবং ভাইরাস মোকাবেলায় আরোপ করা অন্যান্য বিধিনিষেধ শিথিল করেছে। দেশটির নেতা কিম জং উন কোভিড-১৯ বিষয়ে ‘বিজয়’ ঘোষণার কয়েক দিন পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো।

এ সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য পিয়ংইয়ং সিউলকে দায়ী করে এবং প্রয়োজন হলে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেয়ার পর এমন ঘোষণা এলো।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় জনস্বাস্থ্য সঙ্কট সৃষ্টি হওয়ায় স্বল্প সময়ের মধ্যে মারাত্মক এ ভাইরাস থেকে পুরো দেশকে সম্পূর্ণভাবে মুক্ত করার পর বিধিনিষেধ শিথিল করা হলো।

কেসিএনএ জানায়, ফ্রন্টলাইন এলাকা, সীমান্তবর্তী নগরী ও কাউন্টিগুলো ছাড়া দেশের সকল এলাকায় মাস্ক পরিধান সংক্রান্ত বাধ্যবাধকতার পদক্ষেপ তুলে নেয়া হয়েছে। এরফলে পুরো দেশ মহামারী মুক্ত জোনে পরিণত হলো।

গত মে মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হওয়ার কথা জানানোর মাত্র কয়েক মাস পর এ সপ্তাহের গোড়ার দিকে পিয়ংইয়ং কোভিড বিষয়ে ‘বিজয়ের’ ঘোষণা দেয়।

উত্তর কোরিয়ায় ভাইরাস মোকাবেলায় গ্রহণ করা সামাজিক দূরত্ব বজায় রাখার এবং এ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপও তুলে নেয়া হয়েছে। তবে দেশটির কেবলমাত্র সীমান্ত অঞ্চলে এসব বিধিনিষেধ বহাল রয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাস্ক পরিধানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে উ. কোরিয়া

আপডেট সময় : ১২:২১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২