সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা
- আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 0
চট্টগ্রামের মিরসরাইয়ে শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নওশাদ আলমকে (২৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি এলজি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের পর বিকেলে ৫টার দিকে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করে ডিবি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, যুবদল নেতা নওশাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
























