ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক কানের দুলেই ভাইরাল জেনেলিয়া ডি’সুজা: ফ্যাশন দুনিয়ায় নতুন ট্রেন্ড দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ, তাসকিন আশাবাদী হাজারো মাইল পাড়ি দিয়ে মেক্সিকোয় রাজা প্রজাপতির আগমন: এক মনোমুগ্ধকর বিশৃঙ্খলা চীনের এনওয়াওয়ের বৈদ্যুতিক বাইক ও স্কুটার প্রদর্শনী, উন্মোচিত হলো দুটি মডেল সঙ্গীতের ৭টি স্বর ও পিয়ানোর চাবির রহস্য: পিথাগোরাসের অবদান তৃতীয় দফায় রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন, কথা বলার অনুমতি দেননি আদালত ফেসবুক আসক্তি: মায়ের জন্যও সময় নেই, মূল্যবান ৭-৮ ঘণ্টা শেষ—আরশের ব্যতিক্রমী সিদ্ধান্ত ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ

মিয়ানমারের গ্রামে সেনাবাহিনীর অগ্নিসংযোগ, বিরোধী কমান্ডারের ২ শিশুসন্তান নিহত

  • আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত সীমান্তের কাছে মিয়ানমারের গ্রাম জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল সেখানকার বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনায় দুই নাবালক ভাইবোনের মৃত্যুও হয়। এরপরেই হুলস্থূল পড়ে যায় মিজোরাম-মিয়ানমার সীমান্তে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে মিয়ানমার থেকে সীমান্ত টপকে অনেকেই আতঙ্কে ভারতের মিজোরামে ঢুকে পড়েছে।

জোখাওয়াতার ভিলেজ কাউন্সিলের প্রেসিডেন্ট লালমুয়ানপুইয়া জানিয়েছেন, মিয়ানমার থেকে শতাধিক লোক ঢুকে পড়েছে মিজোরামে। মিয়ানমারের বাহিনী হাইমায়ুল গ্রামে আগুন ধরিয়ে দিয়েছিল। রোববার সেই ঘটনায় সিভিল ডিফেন্স ফোর্সের এক নেতার দুই সন্তানের মৃত্যুও হয়েছে।

লালমুয়ানপুইয়ার দাবি, মিয়ানমারের বাহিনী অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। মিয়ানমারের গ্রাম থেকে এমনটাই তথ্য মেলেছে।

লালজিডিঙ্গে নামে লোকাল পিপলস ডিফেন্স ফোর্সের এক কমান্ডারের দুই নাবালক সন্তানের এই ঘটনায় মৃত্যু হয়েছে। কোনোরকমে পালিয়ে যান ওই কমান্ডার। একটি জঙ্গল থেকে ওই ভাইবোনের লাশ পাওয়া যায়।

এদিকে মিজোরাম সীমান্ত সংলগ্ন ওই গ্রামে সম্প্রতি এনকাউন্টার হয়েছিল। মিয়ানমার আর্মি ক্যাম্পেও হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। তবে এই ঘটনার পরে ঠিক কতজন মিজোরামে ঢুকে পড়েছে এনিয়ে সরকারি সূত্রে কোনো খবর মেলেনি।

এদিকে মিয়ানমার থেকে শরণার্থীদের একাংশ মিজোরামের শরণার্থী শিবিরে অংশ নিচ্ছেন। তাদের সরকারি তরফে খাবার ও অন্যান্য সামগ্রী দেয়া হচ্ছে। বাড়ি ভাড়া নিতেও উদ্বাস্তুদের সহায়তা করা হচ্ছে। প্রায় ১৫৬টি শরণার্থী শিবির খোলা হয়েছে মিজোরামে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের গ্রামে সেনাবাহিনীর অগ্নিসংযোগ, বিরোধী কমান্ডারের ২ শিশুসন্তান নিহত

আপডেট সময় : ০৯:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২