ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু

মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন, রাশিয়া ও ভারত

  • আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন, রাশিয়া ও ভারত এবং তাদের সমর্থনের ওপর ভর করেই দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ঘটছে। আন্তর্জাতিক আইনপ্রণেতাদের একটি দল এ মন্তব্য করেছেন।

বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে পার্লামেন্ট সদস্যরা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি বিশেষ করে বেইজিং ও মস্কোর ‘দৃঢ় ও সংশয়হীন’ সমর্থনের কারণে মিয়ানমারের সামরিক বাহিনীকে দেয়া আসিয়ানের (অ্যাসোসিয়েশন ফর সাউথইস্ট এশিয়ান নেশন্স) প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় কোনো ধরনের অগ্রগতি হয়নি।

আট আইনপ্রণেতার ওই গ্রুপটি জানায়, এখন আসিয়ানের ওই পরিকল্পনা ত্যাগ করে মিয়ানমারের গণতান্ত্রিক বিরোধীদলের প্রতি সমর্থন জোরদার করার জোরাল পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আসিয়ান মানবাধিকারবিষয়ক পার্লামেন্টেরিয়ান গ্রুপের (এপিএইচআর) সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে তারা এই মন্তব্য করেন।

তারা জানায়, যেসব দেশ গণতন্ত্রকে সমর্থন করে, তাদের উচিত মিয়ানমারের ছায়া ঐক্য সরকারকে (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট- এনইউজি) সমর্থন করা। কারণ, তারাই এখন দেশটির বৈধ কর্তৃত্ব ধারণ করে। আইনপ্রণেতারা ঐক্য সরকারকে তহবিল এবং বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলোকে অস্ত্র প্রদানের আহ্বানও জানান।

তারা অবিলম্বে এসব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত স্বীকৃতি এবং আন্তঃসীমান্ত সম্পর্কের মাধ্যমে মিয়ানমারের সামরিক সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের সামরিক শাসন টিকিয়ে রেখেছে চীন, রাশিয়া ও ভারত

আপডেট সময় : ০৮:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২