ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

মিয়ানমারে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো পুতিনের সাথে জান্তা প্রধানের সাক্ষাৎ

  • আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির জান্তা প্রধান মিন অং লাইং দেখা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। বহুল প্রতীক্ষিত এ সাক্ষাতে পরস্পর সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ দুটির এ দু’নেতা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা কুক্ষিগত করা সেনাপ্রধান মিন অং লাইং অভ্যুত্থানের পর দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন। সবশেষ গত জুলাইয়ে তিনি মস্কো গেলেও সাক্ষাৎ হয়নি পুতিনের সাথে।

অবশেষে বুধবার (৭ সেপ্টেম্বর) তিনি মস্কো আয়োজিত ইস্টার্ন ইকোনোমিক ফোরামে (ইইএফ) সে সাক্ষাৎ করতে সমর্থ হলেন। রাশিয়ান সর্ব পশ্চিম শহর ভ্লাদিভোস্তকে তাদের সে সাক্ষাৎ হয়।

আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, সে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের সম্পর্কে ভালোর দিকে এগোচ্ছে।’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার পর পুতিনই হলেন দ্বিতীয় একজন বিশ্বনেতা যিনি লাইংয়ের সাথে সাক্ষাৎ করলেন।

অভ্যুত্থানের কারণে মিয়ানমার বড় সঙ্কটে নিমজ্জিত হয়েছিল। যা বড় আকারের বিক্ষোভ এবং দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করেছিল। বিদ্রোহীদের দমাতে সেনাবাহিনীর অভিযানে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর এ কারণে আন্তর্জাতিক বেশকিছু নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে মিয়ানমারকে। তাই এখন দেশটি রাশিয়ার মতো দীর্ঘদিনের বন্ধু দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অপরদিকে গত ছয় মাস আগে ‍শুরু করা ইউক্রেন আক্রমণের কারণে বেশ চাপে রয়েছে রাশিয়া।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, স্বনিয়ন্ত্রিত স্ট্যাট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান মঙ্গলবার রাতে পুতিনের উপদেষ্টা অ্যান্তন কোবিয়াকভের সাথে মঙ্গলবার রাতে সাক্ষাৎ করেছেন। ওই পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ছবিতে দেখা যায় দুই প্রতিনিধি দলের সদস্যরা লম্বা একটি টেবিলে পরস্পর মুখোমুখি বসে আছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আলেকজান্ডার ফোমিন এবং মিয়ানমারের সিনিয়র সেনা কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গত মার্চে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে সম্মানিত অতিথি ছিলেন ফোমিন।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো পুতিনের সাথে জান্তা প্রধানের সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২