ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল-আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, চালক সোহেল রানা (৪০) ও মতিউর রহমান (৫০)। নিহত মতিউর রহমান কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকার মর্তুজা আলীর পুত্র এবং সোহেল রানার বাড়ি একই এলাকায বলে জানা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাঁড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকামুখী সুরভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলে মোটর সাইকেল চালক সোহেল রানার মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার স্টেশনের ষ্টেশন ম্যানেজার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার সর্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত মতিউর রহমানকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরে মতিউরের মৃত্যু হয়।

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক জানান, নিহত সোহেল রানা এবং মতিউরের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬