ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল

  • আপডেট সময় : ১১:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ জেলার বিভিন্ন উপজেলায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভার মতো বেশকিছু কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

মুন্সীগঞ্জের উন্নয়নের বিষয়ে তিনি বলেন , বিগত ফ্যাসিস্ট সরকার মুন্সীগঞ্জের কোনো উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তাঁর পিতা-মাতার দেখানো পথে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।’

সফরের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি গজারিয়া উপজেলার আওতাধীন ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের চেইনেজ ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেখানে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। পরে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন। কাজেই গণতন্ত্রের বিষয়ে আমাদের প্রশ্ন করা সমীচীন হবে না। জামায়াতে ইসলাম কোনো গণতান্ত্রিক দলই না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বিএনপি। আমরা একমাত্র দল, যারা গত ৫০ বছর যাবৎ গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি, সংগ্রাম করে আসছি।’

প্রধানমন্ত্রীর মালেয়েশিয়া সফর নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় সর্ম্পক আরো শক্তিশালী ও জোরদার হবে। মালেশিয়ায় শ্রম বাজার বিস্তৃত করার বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে। শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার ৩ মাসে অনেক কাজ করেছে, কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছে, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা প্রদান করছে।’

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের কতিপয় সংসদ সদস্য।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬