ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

যুক্তরাজ্য; লেবার পার্টির বিরুদ্ধে হয়রানির অভিযোগ আফসানা বেগমের

  • আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম। তিনি অভিযোগ করেছেন, তাকে ‌‘সমাজতান্ত্রিক’, ‘মুসলিম’, ‘কর্মজীবী ​​নারী’ হিসেবে চিহ্নিত করে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। আফসানা পপলার এবং লাইমহাউস আসনের এমপি। তার আসনে পুননির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন হলে নিজের আসন হারাতে পারেন তিনি। আফসানার অভিযোগ, এ বিষয়েও দলের কোনো সহযোগিতা পাননি তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

আফসানার আসনে একটি সম্পূর্ণ পুনঃনির্বাচন প্রক্রিয়া শুরু এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে হয়রানিমূলক অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তিনি। সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন আফসানা। নির্যাতনে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে যেতেও হয়েছে। সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলায় তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

লিভারপুলে আয়োজিত লেবার পার্টির ওয়ার্ল্ড ট্রান্সফর্মড ফেস্টিভ্যালে বক্তৃতা করতে গিয়ে আফসানা বলেন, তিনি ‘দলীয় কোন্দল ও বর্ণবাদ’-এর স্বীকার হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমাকে কখনই ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। আমার প্রতি অমানবিক আচরণ মাত্রা ছাড়িয়ে গেছে’।

অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন আফসানা। সম্প্রতি তিনি জানান, ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। এ মাসের শুরুতে আফসানা জানান, ‘আমার বিরুদ্ধে অবিরত ও পরিকল্পিতভাবে অপব্যবহার এবং হয়রানিমূলক প্রচারণা চালানো হয়েছে। অনেকে আমাকে জেলে পাঠানোর ফন্দিও এঁটেছিলেন’।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্য; লেবার পার্টির বিরুদ্ধে হয়রানির অভিযোগ আফসানা বেগমের

আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২