ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রগামী তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান

  • আপডেট সময় : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।

ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, ট্যাঙ্কারটির ধাক্কায় ইরানি নৌকার বেশ কয়েকজন আহত হয় এবং দুজন এখনো নিখোঁজ রয়েছে।

এর আগে মার্কিন নৌবাহিনী জানায়, ওমান উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী।

স্যাটেলাইন ট্র্যাকিং তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে ট্যাঙ্কারটি ওমানের রাজধানী মাস্কটের ঠিক উত্তরে ওমান উপসাগরে অবস্থান করছিল।

ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টোনের দিকে যাচ্ছিল।

যে স্থানে ট্যাঙ্কারটি আটক করা হয়, সেখান দিয়ে বিশ্বের সাগরবাহী তেলের অন্তত এক তৃতীয়াংশ পাড়ি দেয়।

যুক্তরাষ্ট্র অবিলম্বে ট্যাঙ্কারটি ছেড়ে দিতে বলেছে। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, ‌’ইরান অব্যাহতভাবে আঞ্চলিক পানিসীমার মধ্যে চলাচলকারী নৌযানগুলোকে হয়রানি করছে।’

উপসাগরের স্পর্শকাতর পানিসীমার মধ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বিরোধ ঘটেছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রগামী তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান

আপডেট সময় : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩