ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

যুক্তরাষ্ট্রের লাখ লাখ কলেজশিক্ষার্থীর ঋণ মাফ করছেন বাইডেন

  • আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের লাখ লাখ সাবেক কলেজশিক্ষার্থীর ঋণ মাফের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ আগস্ট) তিনি বলেছেন, মার্কিন সরকার ঋণগ্রস্ত সাবেক শিক্ষার্থীদের নেয়া ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঋণ মাফ করে দেবে।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন এ বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অবশেষে বুধবার তিনি তার সেই প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দিলেন। বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষার্থীদের ঋণ মাফের এই পদক্ষেপটি আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনে বাইডেনের দলীয় ডেমোক্র্যাটদের সমর্থন বাড়াতে পারে। তবে কিছু অর্থনীতিবিদ বলছেন, ঋণ মাফের মতো এই পদক্ষেপ মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে।

এছাড়া মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান প্রশ্ন তুলেছেন যে, ঋণ বাতিল করার আইনি কর্তৃত্ব মার্কিন প্রেসিডেন্টের আছে কি না। রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিক এই পরিকল্পনাকে ‘বেপরোয়া এবং অবৈধ’ বলে অভিহিত করেন।

রয়টার্স বলছে, কলেজশিক্ষার্থীদের ঋণ মাফ করে দেয়ার ফলে শত শত বিলিয়ন ডলার মুক্ত হয়ে যাবে যা দিয়ে বাড়ি কেনা বা অন্যান্য বড় ব্যয়ের দিকে গ্রাহকরা ঝুঁকতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বাইডেনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির লড়াইয়ে একটি নতুন অসমতা যোগ করবে।

বুধবার হোয়াইট হাউসে এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তার এই পদক্ষেপ ‘সেসব পরিবারের জন্য যাদের এই সুবিধা সবচেয়ে বেশি প্রয়োজন। মূলত করোনা মহামারীতে মধ্যবিত্ত লোকেরা বিশেষভাবে ক্ষতির মুখে পড়েছেন।’

বাইডেন তার এই পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনার জবাব দিয়ে বলেন, ঋণ মাফের এই পদক্ষেপের ফলে উচ্চ-আয়ের কোনো পরিবার উপকৃত হবে না। তার ভাষায়, ‘শ্রমজীবী​আমেরিকান এবং মধ্যবিত্তদের সাহায্য করার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না, বিশেষ করে সেই লোকদের কাছে নয় যারা ২ লাখ কোটি মার্কিন ডলার কর ছাড়ের পক্ষে ভোট দিয়েছিল। যাতে মূলত ধনী আমেরিকানরা এবং বৃহত্তম করপোরেশনগুলো উপকৃত হয়েছিল।’

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে রিপাবলিকানরা কর ছাড়ের যে আইন পাস করেছিল, মূলত সেটিকে ইঙ্গিত করেই একথা বলেন বাইডেন।

রয়টার্স বলছে, করোনা মহামারী শুরুর পর থেকে ঋণগ্রহীতা শিক্ষার্থীদের লেনদেন হিমায়িত অবস্থায় রয়েছে। অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস থেকে বেশিরভাগ শিক্ষার্থীকে ফেডারেল সরকারের এই ঋণের জন্য কোনো অর্থপ্রদানের প্রয়োজন হচ্ছে না।

আবার অনেক ডেমোক্র্যাট ঋণগ্রহীতা শিক্ষার্থীদের ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে চাপ দিয়েছিলেন। তবে রিপাবলিকানদের বেশিরভাগই শিক্ষার্থীদের এই ঋণ মাফের পদক্ষেপের বিরোধিতা করেছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, মহামারীর মতো জাতীয় জরুরি অবস্থার সময় ঋণ ক্ষমা করার আইনি কর্তৃত্ব প্রশাসনের রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের লাখ লাখ কলেজশিক্ষার্থীর ঋণ মাফ করছেন বাইডেন

আপডেট সময় : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২