ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে কমপক্ষে ৪৫ জন নিহত

  • আপডেট সময় : ১০:৫১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান। যেটিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে। ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এখনো ক্যারোলিনাসের উপকূলে বিপজ্জনক ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলীয় ও উত্তর-পূর্ব দক্ষিণ ক্যারোলিনার কিছু অংশে বন্যা পরিলক্ষিত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে কমপক্ষে ৪৫ জন নিহত

আপডেট সময় : ১০:৫১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২