ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী শেষ হয়েছে : বাইডেন

  • আপডেট সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী শেষ হয়েছে। তবে কোভিড সংক্রান্ত সমস্যা এখনো রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রচারিত এক সাক্ষাতকারে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ অধিকাংশ ক্ষেত্রেই তুলে নেয়া হয়েছে। ভ্রমণও মহামারী পূর্বের পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় বাইডেনের এসব মন্তব্য আমেরিকান সমাজের বেশিরভাগ বাস্তব অবস্থারই প্রতিফলন।

সিবিসি নিউজের ’সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বাইডেন তার সাক্ষাতকারে বলেন, মহামারী শেষ হয়েছে। কিন্তু এ সংক্রান্ত জটিলতা রয়ে গেছে। আমাদেরকে এখনো এ নিয়ে বিস্তর কাজ করতে হচ্ছে। তবে মহামারী শেষ হয়েছে।

তিনি বলেন, লক্ষ্য করলে দেখবেন কেউ আর মাস্ক পরছে না। প্রত্যেকে ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। এবং আমি মনে করি অবস্থার পরিবর্তন হচ্ছে।

এদিকে বাইডেনের মন্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে তার প্রশাসন সম্ভাব্য করোনার ঢেউ মোকাবেলায় পরীক্ষা ও টিকা কর্মসূচি অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে কয়েক শ’ কোটি ডলার তহবিল চেয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে কোভিড মহামারী শেষ হয়েছে : বাইডেন

আপডেট সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২