যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 1
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিহত জোনাথন ম্যাককিনসির বয়স ছিল ৪০ বছর। শনিবার বিকেলে ডাবলিন শহরের একটি স্পোর্টস গ্রাউন্ডের কাছের পার্কিং এলাকায় তাকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে। বিবিসি সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন শহরের একটি পার্কিং এলাকায় ম্যাককিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ভাষ্যমতে, সন্দেহভাজন হিসেবে জোনাথনের শ্বশুর শউইয়ং ঝাং এবং শাশুড়ি শিলি চেনের নাম উঠে এসেছে। তাদের উভয়েরই বয়স ৭৭ বছর। ঘটনার পর তাদের গ্রেপ্তার করে সান্তা রিটা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আদালতে এই দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের কথা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, আগ্নেয়াস্ত্রের বিপজ্জনক ব্যবহার এবং শিশুর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার মতো গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। তিনি সংবাদমাধ্যমটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ। হত্যার অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার অভিযোগও আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের সামনে তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। আসাদ রাজাভি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং তার মাথা ও বুকে রক্ত দেখতে পান। গুলির ঘটনার পরেও ওই দম্পতিকে ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করতে দেখা গিয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো উদঘাটিত হয়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজাভির মেয়ে জানান, তার বাবা ওই দম্পতিকে একসঙ্গে হেঁটে যেতে এবং গুলির ঘটনার পরও স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যেতে দেখেছেন। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন।
























