ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্টের সাহায্য কামনা জেলেনস্কির

  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • / 245
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার রাশিয়ার সাথে তার দেশের চলমান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য প্রত্যাশা করেছেন। চীন তার বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে এ যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন জেলেনস্কি।

বৃহস্পতিবার প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের সাথে এক সাক্ষাতকারে ইউক্রেনের প্রেসিডেন্ট একথা বলেন। যুদ্ধ অবসানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপেংয়ের সাথে ‘সরাসরি আলোচনায়’ বসতে চান। খবর আলজাজিরা।

সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করার জন্য চীনকে অনুরোধ করেছেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্র। দেশটির একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে, তাই (চীন) রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। এবং চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরুর পর পাঁচ মাসের বেশি সময়ে ইউক্রেনে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের সামরিক-বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্টের সাহায্য কামনা জেলেনস্কির

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২