ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

রমজানেও ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর

  • আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রমজানেও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতিমার ইবনে গিফির। সোমবার (৬ মার্চ) ইসরাইলের স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

ইবনে গিফির গণমাধ্যমকে জানান, ‘রমজান এলেই যে আমরা আইনবিরোধী লোকজনকে ছেড়ে দেব, বিষয়টি এমন নয়। রমজানেও আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব।’

ইবনে গিফিরকে এমন পদক্ষেপ থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ। কিন্তু তিনি সেটা গ্রাহ্য করেননি। বরং সেনাবাহিনীকে পুরোদস্তুর হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এ নির্দেশনার পর থেকে ইসরাইল সেনাবাহিনী হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

ইসরাইলী গণমাধ্যম জানায়, দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু সম্প্রতি নিরাপত্তা পরিষদের সাথে কথা বলেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ইবনে গিফিরকে পূর্ব জেরুজালেম ইস্যুতে নিবৃত্ত রাখা হবে।

এমন সিদ্ধান্তে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছে দেশটির সম্প্রচার কর্তৃপক্ষ।

সূত্র : আলজাজিরা মুবাশির

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানেও ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩