ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

রাঙামাটিতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, নিহত নারীসহ ৫

  • আপডেট সময় : ০১:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে
খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে|নয়া দিগন্ত
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাউজানের চৌধুরী পাড়া এলাকার সোহরাব হোসেনে ছেলে তোরাব আলী, কাউখালীর মনাইরটেক এলাকার আব্দুর রহিমের মেয়ে নুর নাহার ও হাটহাজারী সাত্তার ঘাট এলাকার মাহমুদের রহামান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতবুনিয়ার চৌধুরী পাড়া এলাকায় রাঙামাটিগামী সিএনজি নং চট্ট মেট্রো থ ১১-৯১৭৩ ও রাঙামাটি হতে চট্টগ্রামগামী মাহেন্দ্র পিকআপ নম্বর চট্ট মেট্রো ন ১১-৬৪৯২ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও রাউজান হাসপাতালে নেয়ার সময় আরো দু’জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙামাটিতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষ, নিহত নারীসহ ৫

আপডেট সময় : ০১:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫