সংবাদ শিরোনাম ::
রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ
- আপডেট সময় : ১১:০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 0
রাজধানীর বনানী এলাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয় এবং রোববার (১ নভেম্বর) সকালে ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের সাথে ষড়যন্ত্র এবং এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্তদের সঙ্গে তার যোগসাজশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারের পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে বর্তমান অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।















