ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রাবিশ বললেন সিপিডিকে অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগকে (সিপিডি) রাবিশ বলে আখ্যা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটে অনেক ভুল তথ্য রয়েছে সিপিডির এমন মন্তব্যেও কারণে অর্থমন্ত্রী মুহিত এ আখ্যা দেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত বৈদেশিক সহায়তা ছাড় সহজকরণ সংক্রান্ত এক সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠান শেষে মঙ্গলবার সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

বাজেট পর্যালোচনায়  সিপিডি বলেছে, বাজেটে অনেক ভুল তথ্য রয়েছে, এ ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে এর উত্তরে অর্থমন্ত্রী এমএ মুহিত বলেন, ‘রাবিশ, রাবিশ, রাবিশ। দে আর রাবিশ।’

তিনি বলেন, ব্যাংক হিসাবের আবগারি শুল্ক নিয়ে যে বিতর্ক হচ্ছে তা খামাখা। এই শুল্ক নতুন কিছু না, এটা আগে থেকেই ছিল। প্রস্তাবিত বাজেটের সিস্টেমটা জাস্ট পরিবর্তন করা হয়েছে। এক লাখের টাকার ঊর্ধ্বের ক্ষেত্রে আবগরি শুল্ক বাড়ানো হয়েছে।

ভ্যাটের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের হার নিয়ে সংসদে আলোচনা হবে। আলোচনার উপর ভিত্তি করে সংসদে সিদ্ধান্ত আসবে। এর বেশি কিছু জানি না।

সোমবার ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’-এ বিশ্ব ব্যাংক বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। অথচ সরকার বলছে এটা বছর শেষে ৭ দশমিক ২৪ শতাংশে গিয়ে দাঁড়াবে। জিডিপি নিয়ে এমন বিতর্ক কেন? এমন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, এটা একটা ধারণা থেকে বিশ্বব্যাংক করে। বাস্তবতা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে হিসাব দেখায় সংস্থাগুলো (বিভিন্ন দাতা সংস্থা) সেটাই মেনে নেয়। গত অর্থবছরেও তাই হয়েছে। সুতরাং এটা নিয়ে বিতর্কের কিছু নেই। বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়াবে।

উল্লেখ্য, ২০১১ সালেও প্রবৃব্ধি নিয়ে সমালোচনা করায় সিপিডিকে  রাবিশ বলে আখ্যা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিশ বললেন সিপিডিকে অর্থমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭