ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

রাশিয়ার চেয়ে আট গুণ ক্ষতির মুখে পড়বে ইউক্রেনের অর্থনীতি : বিশ্ব ব্যাংক

  • আপডেট সময় : ১১:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে, রাশিয়ার সাথে চলমান সংঘাতের কারণে ইউক্রেন অর্থনৈতিকভাবে ধারণার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্ব ব্যাংক বলছে, চলতি বছরের প্রথম দিকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়ার জিডিপি শতকরা ৪.৫ ভাগ কমে গেছে। কিন্তু চলমান সংঘাতের কারণে ইউক্রেনের জিডিপি এর চেয়ে আট গুণ অর্থাৎ শতকরা ৩৫ ভাগ কমে যাবে।

বিশ্ব ব্যাংক বলছে, চলমান এই সংঘাতের কারণে ইউক্রেনের উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দেশটিকে একপ্রকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে। রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে তাতে সংঘাত শুধু দীর্ঘস্থায়ী হবে বাস্তব অবস্থার কোনো পরিবর্তন হবে না।

বিশ্বব্যাংকের হিসাব অনুসারে রাশিয়ার সাথে সংঘাতে এ পর্যন্ত ইউক্রেনের আর্থিক ক্ষতির পরিমাণ ৩৪৯ বিলিয়ন ডলার।

রাশিয়ার সাথে সংঘাতে জড়ানোর আগেই ইউক্রেন ছিল পূর্ব ইউরোপের সবচেয়ে গরিব দেশ। এ অবস্থায় ইউক্রেনকে বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেন ইউরোপ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনা বিজার্ডে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার চেয়ে আট গুণ ক্ষতির মুখে পড়বে ইউক্রেনের অর্থনীতি : বিশ্ব ব্যাংক

আপডেট সময় : ১১:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২