ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে ভারতের উষ্ণ অভ্যর্থনা

  • আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে নয়া দিল্লিতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সকাল ৯টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মোদি।

রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি ঘোড়ায় চালিত দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে সামনের দিকে তার মোটরযান নিয়ে যায়।

ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর চৌকস একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এরপর ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সাথে মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদেরও মোদির সাথে পরিচয় করিয়ে দেন।

উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, বিদ্যুৎ বিভাগের সচিব মো: হাবিবুর রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, রেলপথ সচিব মো: হুমায়ুন কবির, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান, স্পিচ রাইটার এম নজরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহসহ শেখ হাসিনার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে ভারতের উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪