ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রোগী একজন চিকিৎসক তবুও সরকারী হাসপাতালে অবহেলা

  • আপডেট সময় : ০৪:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন চক্ষু হাসপাতালের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর আহত হয়েছেন প্রাইভেট হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানা।

স্থানীয়রা ডাঃ রাজিয়া সুলতানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গৌরনদী উপজেলা হাসপাতালে। সেখানে নিজেকে একজন চিকিৎসক পরিচয় দেয়া সত্বেও চিকিৎসায় চরম অবহেলা করার হয়েছে বলে অভিযোগ করেন আহত চিকিৎসক রাজিয়া সুলতানা। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দশটার দিকে।

পরবর্তীতে গুরুত্বর আহত ডাঃ রাজিয়া সুলতানাকে মুর্মুর্ষ অবস্থার তার নিকট আত্মীয়-স্বজনেরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ডাঃ রাজিয়া সুলতানার ডান হাত ও ডান পা ভেঙ্গে গেছে। বরিশাল জেলার উত্তর জনপদে গাইনী বিভাগের অন্যতম চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানা অভিযোগ করেন, আমি একজন ডাক্তার পরিচয় দেওয়ার পরেও সরকারী হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মাসুম বিল্লাহর কাছ থেকে কাঙ্খিত চিকিৎসা সেবা পাইনি।

পুরোপুরি অবহেলিত হয়েছি সরকারী হাসপাতালে। সাধারন রোগীদের প্রতি ডাক্তারদের অবহেলা আজ নিজের চোখে দেখলাম। আক্ষেপ করে ডাঃ রাজিয়া সুলতানা বলেন, একজন ডাক্তার হয়েও অসুস্থ্য অবস্থায় সরকারী হাসপাতালে সেবা নিতে এসে কর্তব্যরত ডাক্তারের ভূমিকা দেখে নিজেকে আজ থেকে এ পেশায় পরিচয় দিতে খুবই ঘৃণা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, একজন ডাক্তার হয়েও রাজিয়া সুলতানা সরকারী হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।

সেখানে সাধারন মানুষ কি ধরনের চিকিৎসা সেবা পেতে পারে তা আর বলার অপেক্ষা রাখেনা। অভিযোগ অস্বীকার করে ডাঃ মাসুম বিল্লাহ বলেন, প্রাথমিক চিকিৎসায় ডাঃ রাজিয়া সুলতানার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে চিকিৎসায় কি ধরনের অবহেলা করা হলো, তা আমার বোধগম্য নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোগী একজন চিকিৎসক তবুও সরকারী হাসপাতালে অবহেলা

আপডেট সময় : ০৪:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭