ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

লিবিয়ার রাজধানীতে ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক

  • আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী দুই প্রধানমন্ত্রীর মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যকার সংঘর্ষে শতাধিক লোক হতাহত হয়েছে। রাজধানী নগরীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় গুলির প্রচণ্ড শব্দ শোনা গেছে। গত সপ্তাহ থেকেই বিবদমান গ্রুপগুলো তাদের শক্তি বাড়াচ্ছিল।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবারের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছে।

ত্রিপোলির অধিবাসী আবদুল মেনাম সেলিম শনিবারের সংঘর্ষ প্রসঙ্গে বলেন, ভয়াবহ ঘটনা। আমার পরিবার ও আমি সংঘর্ষের কারণে ঘুমাতে পারিনি।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার পর থেকে দেশটিতে গণতান্ত্রিক যাত্রাও বিলম্বিত হয়ে পড়ে।

গত ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্টের সমর্থনে ফাতিহ বাশাঘা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর উত্তেজনা বাড়ে। তিনি জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী (ত্রিপোলিভিত্তিক অন্তর্বর্তী সরকারের প্রধান) আবদুল হামিদ দেবাহকে ক্ষমতা ছাড়ার আব্হান জানান।

তবরুকভিত্কি পার্লামেন্ট প্রধানমন্ত্রী হিসেবে ফাতিহকে সমর্থন দিলে জাতিসঙ্ঘ উদ্বেগ প্রকাশ করে।

গত বছর জাতিসঙ্ঘ চুক্তিতে বলা হয়েছিল, আবদুল হামিদ ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকার করে বলেন, নির্বাচন হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিবিয়ার রাজধানীতে ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক

আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২