ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৫

  • আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ শহরের ফিলিস্তিনি শিবিরে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে।

রোববার (৩০ জুলাই) ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ এক বিবৃতিতে কমান্ডার আশরাফ আল-আরমাউচি এবং তার চার কমরেডের মৃত্যু নিশ্চিত করেছে।

বিবৃতিটি লেবাননে ফিলিস্তিনি শিবিরগুলোর ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ ক্ষুণ্ন করার নিন্দা করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর সদস্য মাহমুদ খলিলকে অজ্ঞাত বন্দুকধারী হত্যার চেষ্টা করার পরে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে লড়াই শুরু হয়। তার পরিবর্তে তার একজন সঙ্গীকে হত্যা করে বলে অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ অ্যাজেন্সি জানিয়েছে।

জাতিসঙ্ঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস অ্যাজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ) নিহতের সংখ্যা ছয় জানিয়েছে এবং লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি জানিয়েছে যে আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি মর্টারশেল ক্যাম্পের বাইরে সামরিক ব্যারাকে আঘাত করে এবং এক সৈন্য আহত হয়, যার অবস্থা স্থিতিশীল।

জাতিসঙ্ঘ বলেছে, প্রায় ৫৫ হাজার লোক ওই শিবিরে বসবাস করে। শিবিরটি ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের নাকবা বা বিপর্যয়ের সময় ইসরাইল বাহিনীর হাতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের থাকার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩