ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ

শস্য ও সার রফতানি নিয়ে জাতিসঙ্ঘ-রাশিয়ার বৈঠক

  • আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শস্য ও সার রফতানি বিষয়ক কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠক করেছে।

দুটি চুক্তির একটির মেয়াদ শেষ হওয়ার আট দিন আগে শুক্রবার তারা এ বৈঠক করে।

বৈঠকে অংশ নেন জাতিসঙ্ঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসঙ্ঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান। এছাড়া রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধিদল এতে অংশ নেয়। জেনেভায় রুদ্ধ দ্বার কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তবে বৈঠক শেষে এখনো কোনো পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।

বৈঠক শুরুর পরপর জাতিসঙ্ঘের নারী মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি সাংবাদিকদের বলেন, আশা করা যায় আলোচনায় অগ্রগতি হবে। রুশ ফেডারেশন থেকে শস্য ও সার বিশ্ব বাজারে রফতানি সহজতর হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২২ জুলাই জাতিসঙ্ঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য ও সার রফতানি বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রথম চুক্তির মাধ্যমে রুশ হামলার কারণে ইউক্রেনে আটকে পড়া শস্য রফতানির উদ্যোগ নেয়া হয়।

দ্বিতীয় চুক্তিটি হলো রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধের কারণে মস্কোর খাদ্য ও সার রফতানি বিষয়ক।

ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্বের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ইউক্রেনে রুশ হামলার পর দেশটিতে দুই কোটি টন শস্য আটকা পড়ে। এ চুক্তির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত ইউক্রেন থেকে এক কোটি দুই লাখ টন খাদ্য ও খাদ্য শস্য রফতানি করা হয়েছে। এতে বিশ্ব খাদ্য সঙ্কিট পরিস্থিতি কিছুটা লাঘব হয়।

জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, চুক্তি নবায়িত না হলে বিশ্ব খাদ্য নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শস্য ও সার রফতানি নিয়ে জাতিসঙ্ঘ-রাশিয়ার বৈঠক

আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২