ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু

  • আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অগ্নিকাণ্ডের শুরু থেকেই বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সব সংস্থা ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফ্লাইট চলাচল নিরাপদে পুনরায় শুরু করার ব্যবস্থা গ্রহণ করেছে।

আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অস্থায়ী এই বিঘ্নের সময় ধৈর্য ও সহযোগিতার জন্য যাত্রী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু

আপডেট সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫