ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • আপডেট সময় : ১১:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

আজ বিকালে সচিবালয়ে এ সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল দাওরায়ে হাদিসের স্বীকৃত সনদের কার্যকারিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেবা ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তারা সরকারের সকল মন্ত্রণালয়সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগসহ আরো কিছু প্রতিষ্ঠানে কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিনিধি দলের দাবির সঙ্গে সহমত পোষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদরাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাদেরকে দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থায় কওমি মাদরাসার সনদধারীদের নিয়োগ দানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রস্তাবনাগুলো গুরত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

এ প্রতিনিধি দলে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানী প্রমুখসহ কওমি অঙ্গনের নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট সময় : ১১:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫